× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪০ এএম

বিয়ারসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:৪০ এএম

বিয়ারসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টরকী এলাকায় ডিবি পুলিশ ও সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সমুদয় জিনিসসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন সেতুর ওপর অবস্থান নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় টরকী এলাকার সুমন মিঝি (২৮) ও খান জাহান আলীকে (২৪) ৬৮ ক্যান বিদেশি বিয়ারসহ আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন এলাকার টরকী থেকে টরকী উচ্চ বিদ্যালয়গামী সড়কের পাশে জাহেদ মিঝিদের পুকুরপাড় সংলগ্ন ঝোপঝাড়ে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে মো. লিংকন মিঝি (২৫) নামের এক ব্যক্তিকে আরও ১৭২ ক্যান বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!