× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:১১ এএম

মদসহ যুবক আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:১১ এএম

মদসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন বরুয়াকোনা বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৮০/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছ গ্রাম এলাকায় অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মদের চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রনি মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। আটক রনি মিয়া কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!