× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২০ এএম

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২০ এএম

রামেক হাসপাতালে কর্মবিরতিতে  ইন্টার্ন চিকিৎসকরা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ এবং চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মবিরতি শুরু করেন। একইসঙ্গে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশ এবং চিকিৎসকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও বৈষম্যের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীরা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রকাশিত একটি নোটিশে তাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, মেডিকেল কলেজগুলোর প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জন এবং মিড-লেভেল চিকিৎসকদের চলমান আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে দেশের সব ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। কেন্দ্র থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে।’ এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত রয়েছেন। সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন।’ উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদ গত ৬ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে এ কর্মসূচি ঘোষণা করে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!