× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়ায় নদীর চর থেকে জেলের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২২ এএম

কলাপাড়ায় নদীর চর থেকে  জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর চর থেকে ভদ্দর শিকদার (৪০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর লাগোয়া একটি ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভদ্দর শিকদার ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্দর শিকদার পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি অধিকাংশ সময় নদীর চরে অবস্থান করে মাছ ধরার কাজ করতেন। সকালে স্থানীয়রা চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য, মরদেহটি পচনশীল অবস্থায় ছিল এবং শরীরের চামড়া খসে পড়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির মৃত্যু অন্তত তিন দিন আগে হয়েছে। শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা বজ্রপাত বা অন্য কোনো কারণে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’ তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!