× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২৭ এএম

ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ

টাকা নিয়ে উধাও ইসলামী ব্যাংক এজেন্ট

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২৭ এএম

টাকা নিয়ে উধাও ইসলামী ব্যাংক এজেন্ট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে এজেন্ট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং জমা করা অর্থ দ্রুত ফেরত ও অভিযুক্ত এজেন্টকে গ্রেপ্তারের দাবিতে ক্ষুব্ধ গ্রাহকেরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে গোপালপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ ভুক্তভোগী গ্রাহকের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত ১ মে গোপালপুর বাজার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ইশফাক ইয়াছিন প্রায় ৩ হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ আত্মগোপনে চলে যান। এজেন্ট শাখাটি বন্ধ দেখে গ্রাহকদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা ইসলামী ব্যাংকের মূল শাখায় যোগাযোগ করে জানতে পারেন, তাদের কষ্টার্জিত আমানত ব্যাংকের মূল সিস্টেমে জমা না করে এজেন্ট নিজেই আত্মসাৎ করেছেন।

বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, প্রাথমিকভাবে আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় ২ কোটি টাকা বা তারও বেশি হতে পারে। ঘটনার পর এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বা লিখিত আশ্বাস পাওয়া যায়নি। উল্টো টাকা উদ্ধারের খোঁজে এসে সাধারণ গ্রাহকদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে গ্রাহকেরা তাদের আমানত দ্রুত ফেরত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার মূল হোতা ইশফাক ইয়াছিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ভুক্তভোগীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সর্বস্ব হারানো গ্রাহকেরা।

রূপালী বাংলাদেশ

Link copied!