ঝালকাঠিতে ইলিশ সম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান।

