ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জিন্না আলম কলেজ মোড় (গাড়াগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গতকাল শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বারইপাড়া মোল্লাপাড়ার আবেদ মোল্লার ছেলে হাসেম মোল্লা এবং গোলাম কুদ্দুস মোল্লার ছেলে জালাল মোল্লা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শৈলকুপা থানার পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।