ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট হাওয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১১:২৩ এএম
ছবি : সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে শুরুর ওভারেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিলেন তাসকিন আহমেদ। কোনো রান করার আগেই ম্যাথু শর্টকে বোল্ড করে ফেরান তিনি। আগের ম্যাচে প্রথম বলেই আউট হওয়া এই অজি ব্যাটার এবার খেলতে পেরেছেন মাত্র চার বল।

এরপর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম বলেই সাফল্য পান মোস্তাফিজুর রহমান। কুপার কনোলিকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মোস্তাফিজ এখানেই থেমে থাকেননি। ওভারের শেষ বলে ম্যাট রেনশকেও সাজঘরে ফেরান তিনি। তাতে কোনো রান না তুলেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।