ফেনীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী ‘ফ্যাশন ডিজাইন’বিষয়ক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিণী নাছরিন ফাতেমা আউয়াল। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ এবং ট্রেনিং কোঅর্ডিনেটর রিনা কনা পালসহ অন্যরা।

