ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

জনসচেতনতা কর্মশালা

সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৭ এএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন সমন্বয়কারী মাহাবুব আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দ্বীন ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।