× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৬ এএম

ভক্তদের শোভাযাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৬ এএম

ভক্তদের শোভাযাত্রা

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা তুঙ্গে। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় ৬০০ সমর্থক মিলে আনন্দ শোভাযাত্রা বের করেন। বর্ণিল শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। ব্যান্ড পার্টির তালে তালে সমর্থকেরা মোটরসাইকেল, ভ্যান ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন। প্রিয় তারকাদের ছবি ও নানা ফেস্টুন হাতে সমর্থকরা মাঠে উৎসবের আমেজ তৈরি করেন। আয়োজক শামসুজ্জোহা রানা ও আদিব জানান, তাদের দৃঢ়বিশ্বাস ২০২৬ বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে। এ ছাড়া ব্রাজিল ভক্তদের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গ করে শোকও প্রকাশ করেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!