ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

যুবকের আত্মহত্যা

তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৭ এএম

রাজশাহীর তানোরে জুয়ার দেনার চাপে ও হুমকিতে এখলাসুর রহমান আহাদ (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। গত ১২ জুন রাতে পৌর সদরের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের মা চামেলী বিবি স্থানীয় রাব্বানীসহ চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, জুয়ার টাকা আদায়কে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আহাদকে মানসিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার আগের দিনও তাকে বাড়িতে এসে হুমকি দেওয়া হয়। মানসিক চাপের কারণে আহাদ চরম বিপর্যস্ত ছিলেন, যা তিনি বন্ধুদের কাছেও জানিয়েছিলেন। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রাব্বানী পলাতক রয়েছেন। ওসি মাসুদ পারভেজ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।