ফেনীর সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি ও গ্রামীণ উন্নয়নে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার আমির মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

