ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সচেতনতামূলক সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:২৫ এএম

বরিশালের গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি তার বক্তব্যে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।