লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা ভূমি অফিস, কমলনগরে মিসকেস আদালতের কার্যক্রম চলাকালে এ দ-াদেশ প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলেনÑ উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার নূরনবীর ছেলে ইকবাল হোসেন এবং তার মেয়ে নয়ন বেগম। জানা যায়, মিসকেস আদালতের শুনানির সময় তারা নামজারি খতিয়ান সৃজনের উদ্দেশ্যে মিথ্যা দলিল দাখিল করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রমাণিত হলে দ-বিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

