ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

যুবকের আত্মহত্যা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:০৯ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম (৩১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৫টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী নদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই গ্রামের মো. আজিরুল ইসলামের ছেলে। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যান আব্দুর রহিম। সকালে তার স্ত্রী জানালা দিয়ে দেখতে পান, ঘরের বাঁশের তীরের সঙ্গে নাইলনের নেট জাল দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তিনি ঝুলছেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।