ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

গাঁজাসহ গ্রেপ্তার ৩

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১১:৫৬ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ভাটবালি ও স্নানঘাটা এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হলেনÑ রায়পুর ভাটবালি এলাকার মো. সাইমুন ইসলাম (২০), মো. সাঈদ সরদার (২১) এবং স্নানঘাটা এলাকার পারভেজ তালুকদার (৩০)। পুলিশ জানায়, কালকিনি থানার এসআই রিপনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আটককৃতদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।