ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:১৮ এএম

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা ট্রাকচালক আনিস ও হেলপার রতন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথরবোঝাই ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। পরে ট্রাকে থাকা পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেÑ ট্রাকটির যান্ত্রিক ত্রুটি বা চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ সম্পন্ন করি।’ এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘœ ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।