ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২১ এএম

আলুর ন্যায্যমূল্য না পাওয়ার মধ্যেই হিমাগারে সংরক্ষণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে জয়পুরহাটের কালাইয়ে ফুঁসে উঠেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। ভাড়া কমানোর দাবিতে গতকাল রোববার পৌর বাসস্ট্যান্ড ও মোলামগাড়ীহাটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।

বক্তারা জানান, উৎপাদন খরচ ও বাজারদরের তুলনায় বর্ধিত ভাড়া কৃষকদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা। বর্তমানে প্রতি ৬০ কেজি আলুর বস্তার ভাড়া ৪০০-৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক। তাদের দাবি, বস্তাপ্রতি ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করতে হবে। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে আলু ক্রয়-বিক্রয় কার্যত বন্ধ রয়েছে। ইউএনও শামীম আরা জানান, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে এবং গত বছরের ভাড়া বহাল রাখার জন্য মালিকদের আহ্বান জানানো হয়েছে।