ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

তরুণীর আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২২ এএম

কুড়িগ্রামের রাজারহাটে নিপা রানী রায় (১৮) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা ওই এলাকার নির্মল রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। কী কারণে তরুণীটি আত্মহননের পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।