× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫২ এএম

পেনশন মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫২ এএম

পেনশন মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সর্বজনীন পেনশন কর্মসূচির বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!