দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস-এ ফ্রেন্ডশিপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরীসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন