টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহের অভিযোগে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজের মালিক আশরাফ সিকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলের মালিক আরিফুর রহমানকে ৭ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা যুথি বেকারির মালিক মিলন মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন