কুড়িগ্রামের নাগেশ^রীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এডিপির অর্থায়নে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে একটি করে ক্রিকেট ব্যাট, স্টাম্প, ফুটবল, হ্যান্ডবল, স্কিপিং রোপ, ব্যাডমিন্টন র্যাকেট ও নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোদাদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম এবং প্রধান শিক্ষক কে. এম আনিছুর রহমানসহ অন্যরা।

