কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

