ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ২

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৬ এএম

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার খুলুমবাড়ীয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার শাহাবাড়ীয়া গ্রামের মো. আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) এবং আজাদনগর গ্রামের মো. বিটু জোয়ার্দার (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলুমবাড়ীয়া বাজারের নূরজ্জামান জোয়ার্দারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। শৈলকুপা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত উপজেলা গড়তে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা জরুরি।