ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

গৃহবধূকে ধর্ষণচেষ্টা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৪৮ এএম

চট্টগ্রামের সীতাকু-ে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বাড়বকু- ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, স্বামী সাগরে মাছ ধরতে গেলে অভিযুক্ত রবিউল হোসেন (২৯) ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, একই রাতে অভিযুক্ত ব্যক্তি আরও দুটি বাড়িতে চুরি করেছে। এলাকায় দীর্ঘদিন ধরে সে নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল শুক্রবার ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ বাদী হয়ে সীতাকু- মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।