ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কোরিয়াদের সফর

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:০৩ এএম

আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের ‘পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউল’ (পিএসপিএস) এর একটি প্রতিনিধিদল। গতকাল রোববার কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের উদ্যোগে আয়োজিত এ সফরের মূল লক্ষ্য ছিল দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার সম্পর্ক জোরদার করা। প্রতিনিধিদলে ছিলেনÑ পিএসপিএসের ডিন অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং ব্যবস্থাপক জুং চুন লি। সফরকালে দলটি বাকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময় নিয়ে মতবিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক অংশীদারিত্বের নতুন দ্বার উন্মোচিত হলো।