ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ত্রাণ বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১০ এএম

টানা বৃষ্টিতে কালিয়াকৈর পৌরসভার পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. ইসরাক আহমেদ সিদ্দিকীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পানিবন্দি পরিবারগুলোর মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করা হয়। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে কালিয়াকৈরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় বারবার এই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নোংরা পানির কারণে এলাকায় পানিবাহিত রোগও ছড়িয়ে পড়ছে।