রাজশাহীর তানোরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. মোজাম্মেল হক তুজাল (৫৪)। তিনি ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোজাম্মেল হকের নিজ বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আসামির কাছ থেকে অবৈধ ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে গাঁজা বিক্রির নগদ ২৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করে পুলিশ। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আসামি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

