× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৪ এএম

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৪ এএম

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

কুষ্টিয়ায় একটি মহিলা কলেজে চাকরি করার কারণে দলীয় পদ হারিয়েছেন সুজাউদ্দিন জোয়ার্দার নামের এক জামায়াত নেতা। তিনি কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন। গত সোমবার রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে। কোনো পুরুষ রুকন বা সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। কর্মরত থাকলে তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকতে পারবেন না। এই নিয়মের আলোকেই সুজাউদ্দিন জোয়ার্দারকে সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার শূন্যপদে ইতোমধ্যে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় ফোরামের সর্বসম্মতিক্রমে দল তাকে এই নতুন পদের জন্য মনোনীত করেছে।

সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। তিনি জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ পাওয়ার আগেই তিনি এই কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। আগে দলের এই নিয়মটি কিছুটা শিথিল ছিল। এই কারণে তখন তার সেক্রেটারি হতে কোনো সমস্যা হয়নি। তবে পদ হারানোয় তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি চাকরি ছেড়ে দিলে দল তাকে পুনরায় স্বপদে বহাল করতে পারে বলে তিনি জানান।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে সারা দেশে এমন সাতজন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বজায় রাখতেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!