× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৮ এএম

ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৮ এএম

ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল

ফুটবল বিশ্ব গতকাল মঙ্গলবার রাতে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব দ্বৈরথের সাক্ষী হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। তবে ডালাসের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক চাঞ্চল্যকর তথ্যে ফুটবল দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। স্প্যানিশ বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, এ দুই দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি! ফুটবল ইতিহাসের আর কোনো সেমিফাইনাল বা আন্তর্জাতিক ম্যাচে এত বিপুল অঙ্কের অর্থের ছোঁয়া লাগেনি। স্বাভাবিকভাবেই এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল ম্যাচ হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে।

আকাশছোঁয়া এই টাকার অঙ্কের হিসাব-নিকাশে দুই দলের মধ্যে ব্যবধানটাও কিন্তু বেশ স্পষ্ট। ফরাসি দল ‘লে ব্লুজ’ সামগ্রিক বাজারমূল্যের দিক থেকে স্প্যানিশদের চেয়ে প্রায় ৩৫ কোটি ডলার এগিয়ে রয়েছে। ফ্রান্সের স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ১৭৮ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার কোটি টাকা)। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের দলটির সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৪৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৮০০ কোটি টাকা)। স্কোয়াডের গভীরতা এবং বিশ্বমানের তারকার আধিক্যের কারণেই ফরাসিরা এই আর্থিক লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

দলের এই বিপুল মূল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে খেলোয়াড়দের ব্যক্তিগত আকাশচুম্বী বাজারদর। তবে ফরাসিদের টেক্কা দিয়ে দুই দলের মধ্যে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন স্পেনের ১৭ বছর বয়সি তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বার্সেলোনার এই বিস্ময়বালকের বর্তমান বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। অন্যদিকে ফরাসি অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২১ কোটি ডলার। এ দুই মেগাস্টার ছাড়াও দুই দলেই আছেন বেশ কয়েকজন দামি ফুটবলার, যার মধ্যে স্পেনের পেদ্রি এবং ফ্রান্সের মাইকেল ওলিসেÑ দুজনেরই ব্যক্তিগত বাজারমূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে।

এই চার মূল তারকা ছাড়াও দুই শিবিরের এমন সাতজন খেলোয়াড় আছেন, যাদের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলারের বেশি। আর দুই দল মিলিয়ে অন্তত ২২ জন ফুটবলারের ব্যক্তিগত দাম ৫.৮ কোটি ডলার বা তার চেয়ে বেশি। মজার ব্যাপার হলো, এই উচ্চমূল্যের ২২ জন খেলোয়াড়ের মধ্যে ১৫ জনই ফ্রান্সের এবং মাত্র সাতজন স্পেনের। অর্থাৎ, বিশ্বমানের দামি ও প্রতিষ্ঠিত ফুটবলারের সংখ্যার বিচারে স্পেনের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে আছে ফরাসিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!