× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৭ এএম

আইসিসির শাস্তি ও ভারত সিরিজ নিয়ে সুখবর

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৭ এএম

আইসিসির শাস্তি ও ভারত সিরিজ নিয়ে সুখবর

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ২৫ পরিচালকের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর বড় কোনো ফোরামে অংশ না নিলেও সম্প্রতি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছিলেন তিনি। আর সেই অভিষেক সভা থেকেই দেশের ক্রিকেটের জন্য বড় দুটি সুখবর নিয়ে ফিরছেন বিসিবি সভাপতি। বিশেষ করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের ওপর যে বড় ধরনের শাস্তির খড়্গ ঝুলছিল, তা থেকে আপাতত মুক্তি পাচ্ছে বিসিবি।

চলতি মাসে আইসিসির বার্ষিক বোর্ড সভায় অংশ নিতে লন্ডনে অবস্থান করছিলেন তামিম ইকবাল। এর আগে গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতেও তিনি সেখানে যান। গত ৯ জুলাই এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসির মূল সভায় প্রথমবারের মতো যোগ দিয়ে জোরালো বক্তব্য দেন বিসিবি সভাপতি। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় আইসিসির নিয়ম অনুযায়ী বড় অঙ্কের জরিমানার কবলে পড়ার তীব্র আশঙ্কায় ছিল বাংলাদেশ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই জরিমানার অঙ্কটা সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার মতো হতে পারত। তবে স্কটল্যান্ডের সভায় তামিম ইকবাল পুরো বিষয়টি যুক্তি ও দক্ষতার সঙ্গে ব্যাখ্যা করার পর আইসিসি তা মেনে নিয়েছে। ফলে এই বিশাল আর্থিক জরিমানার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির একজন শীর্ষ পরিচালক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, বিসিবি সভাপতিকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিল আইসিসি। তিন দিনের গুরুত্বপূর্ণ এই সভা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার।

এদিকে শাস্তির আওতামুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছে বিসিবি। চলতি বছরই ভারতের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতিতে এই সিরিজ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিসিবির ওই পরিচালক জানান, ভারত সিরিজ নিয়ে বোর্ড অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য বড় দলের বিপক্ষে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য পর্দার আড়ালে জোরালো চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি।

রূপালী বাংলাদেশ

Link copied!