× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৬ এএম

টাইটেল ছাড়াই ট্রফি জয়

নরওয়েতে বীরোচিত সংবর্ধনা হালান্ডদের

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩৬ এএম

নরওয়েতে বীরোচিত সংবর্ধনা হালান্ডদের

ট্রফিটা উঁচিয়ে ধরা হয়নি সত্যি, কিন্তু তাতে কী? নরওয়ের রাজধানী ওসলোর রাজপথের উন্মাদনা দেখে বোঝার উপায় ছিল না যে তারা বিশ^চ্যাম্পিয়ন নন! ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে রূপকথার এক যাত্রা উপহার দিয়েছেন হালান্ডরা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের আক্ষেপকে বুড়ো আঙুল দেখিয়ে, বুকভরা গর্ব নিয়ে দেশে ফিরেছেন ভাইকিংরা। আর তাদের বরণ করে নিতে ওসলোর রাজপ্রাসাদের সামনে ভেঙে পড়েছিল প্রায় ৯০ হাজার সমর্থক। বিদায়ের বেদনা ভুলে নরওয়েজিয়ান ফুটবলের এই নতুন সূর্যোদয়কে বীরোচিত সংবর্ধনায় ভাসিয়েছে গোটা দেশ।

আর্লিং হালান্ডের পায়ে চড়ে এবারের বিশ্বকাপে নতুন করে ইতিহাস লিখেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চের টিকিট পাওয়া দলটি সবাইকে চমকে দিয়ে টিকিট কেটে ফেলেছিল শেষ আটের। কোয়ার্টার ফাইনালে মিয়ামির সেই রুদ্ধশ্বাস থ্রিলারে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হলেও, এটিই বিশ্বকাপে নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাকাব্য। ওসলোর মাটিতে পা রাখতেই পুরো স্টেডিয়াম আর রাজপথ কেঁপে ওঠে তাদের সিগনেচার ‘ভাইকিং রো’ গর্জনে। পুরো বিশ্বকাপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই হুংকার এদিন ওসলোর আকাশ-বাতাস কাঁপিয়ে দেয়।

উদযাপনের পারদ আরও উসকে দিতে খোদ নরওয়ের যুবরাজ হাকন নেমে আসেন রাজপথে। মিয়ামির গ্যালারিতে গলা ফাটানো এই যুবরাজ নিজেই ড্রাম বাজিয়ে সমর্থকদের উন্মাদনার নেতৃত্ব দেন। লাখো ভক্তের এমন ভালোবাসা দেখে আবেগে ভাসলেন দলনেতা মার্টিন ওডেগার্ড। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকেকে এই আর্সেনাল তারকা বলেন, এত মানুষের ভালোবাসা পাওয়া এবং পুরো দেশ আমাদের পেছনে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছেÑ এটা সত্যিই অবিশ্বাস্য! মাঠের ভেতরের সব ক্লান্তি এই অনুভূতিতে উবে গেছে।

তবে এই মেগা উদযাপনে একটাই খটকা ছিল, তা হলো আসরের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে থাকা (৭ গোল) আর্লিং হালান্ডের অনুপস্থিতি। সোমবার সকালে দলের সঙ্গে নরওয়েতে নামলেও অন্য একটি জরুরি ফ্লাইট ধরার তাড়া থাকায় মূল সংবর্ধনা মঞ্চে যোগ দিতে পারেননি ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। তবে তাতে কী, সোশ্যাল মিডিয়ায় ঠিকই ধামাকা দিয়েছেন হালান্ড! বিমানের সিঁড়ি দিয়ে নামার একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তার হাতে শোভা পাচ্ছিল একটি খেলনা র‌্যাকুন, যার থাবায় ধরা ছিল একটি কাচের বোতল। কাপ না আসুক, এই ভাইকিংরা যে বিশ্ব জয় করে ফিরেছেন, ওসলোর রাজপথই তার সবচেয়ে বড় প্রমাণ।

রূপালী বাংলাদেশ

Link copied!