× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ডে গাড়ি চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১৬ এএম

সীতাকুণ্ডে গাড়ি চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের বড় আস্তানায় হানা দিয়েছে পুলিশ। সীতাকু- মডেল থানার বিশেষ অভিযানে এই চক্রের মূল হোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের চারটি চোরাই গাড়ি।

থানা পুলিশ জানায়, গত রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস মোড়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে একটি চট্টগ্রামমুখী পিকআপ ভ্যান পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে পিকআপটি আটক করে। তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা মো. আফতাব উদ্দিন গালিব (২৪) ও মো. নুরুল আলম (২৬)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চক্রের অন্য দুই সদস্য কাজী মো. নবী প্রকাশ তানভীর (৩২) ও মো. আরিফ (৪৮)-কে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকা থেকে দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির মধ্যে রয়েছে একটি টয়োটা এক্সিও ও একটি টয়োটা এক্স-করোলা প্রাইভেটকার। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও চোরাই মোটরসাইকেলটি জব্দ করা হয়।

সীতাকু- মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি ও কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় সীতাকু- থানায় একটি মামলা করা হয়েছে। চক্রের পলাতক অন্য সদস্যদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!