× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৯ এএম

বাঁশ ও সারকাণ্ডে কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫৯ এএম

বাঁশ ও সারকাণ্ডে কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরা সদরে সরকারি বৃক্ষরোপণ প্রকল্পে গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণে অনিয়ম ও দুর্নীতির দায়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাকে সিলেটের জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ১৬ জুন সাতক্ষীরা সদরে যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় ২৯ জুন থেকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পে প্রতিটি বাঁশের খুঁটির মূল্য ৫০ টাকা নির্ধারণ করা থাকলেও কৃষকদের দেওয়া হয় মাত্র ১০ থেকে ২০ টাকা মূল্যের নি¤œমানের খুঁটি। এ ছাড়া, প্রতিটি কৃষকের জন্য ৬০০ টাকা মূল্যের উন্নত মানের জৈব সার দেওয়ার নিয়ম থাকলেও তার বদলে দেওয়া হয় মাত্র ৪৮০ টাকা মূল্যের নি¤œমানের প্যাকেটজাত সার।

উপজেলার প্রায় ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিতরণের এই পুরো প্রক্রিয়ায় ভুয়া ভাউচার এবং নি¤œমানের সামগ্রী ব্যবহার করে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ এবং গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর নড়েচড়ে বসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া যায়। এরপরই তাকে দ্রুত বদলির এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

জানা গেছে, দুর্নীতির সংবাদ প্রকাশের পর নিজেকে বাঁচাতে প্রভাবশালী মহলে দৌড়ঝাঁপ করেছিলেন আবু সাঈদ শুভ্র। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে প্রশাসনিক এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সরকারি জনকল্যাণমুখী প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। এই সিদ্ধান্ত অন্যদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!