ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্যবসায়ীর জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:০২ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার খড়িবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট না থাকায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী ব্যবসায়ী নজরুল ইসলামকে এই অর্থদ- দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। সঠিক নিয়মে পশু জবাই ও মানসম্মত মাংস বিক্রি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।