জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ মিজানুর রহমান মিজু (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সুমনের নেতৃত্বে পৌর এলাকার মিজানুর রহমান মিজুর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় স্ক্যাব সিরাপ ও উইন সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি মিজুকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

