বান্দরবানে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রেস্টহাউস চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন