সলঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সলঙ্গা উত্তরপাড়ায় এ মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র জায়দার। এ সময় ধর্মীয় আলোচনা, গীতাপাঠ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বাদ্যযন্ত্রের তালে তালে রথের প্রথম টানের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত রথযাত্রা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে হাজারো ভক্ত রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নেন। রথটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠ হয়ে উত্তরপাড়া মাশির বাড়িতে পৌঁছানোর মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র জায়দার বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ বা টানলে পুণ্যলাভ হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন