× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:১৫ এএম

আধিপত্যের জেরে কুষ্টিয়ায় জোড়া খুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:১৫ এএম

আধিপত্যের জেরে কুষ্টিয়ায় জোড়া খুন

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেনÑ দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মুল্লুক ম-ল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। নিহত ফারুক ও আব্দুল উভয়ই ছালিম হোসেন গ্রুপের সদস্য ছিলেন। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেল থেকেই। ওইদিন বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর জের ধরে শুক্রবার রাত ১টার দিকে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলকারীরা বাড়ির ভেতরে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক ম-লকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল প্রাণ হারান। পরে স্থানীয়রা আহত মুল্লুক ম-লকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!