জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তাহের মো. তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তুরাবের বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর গ্রামে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে পৌরশহরের ‘তুরাব চত্বর’-এ অবস্থিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় বক্তারা সাংবাদিক তুরাবের সাহসী সাংবাদিকতার কথা স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল, মুকিত মোহাম্মদ, সামিয়ান হাসানসহ অন্য সদস্যবৃন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন