পিরোজপুরের স্বরূপকাঠিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে মুহিন সরদার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার কুড়িয়ানা এলাকার আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা এবং গুঠিয়া আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, বন্ধুরা মিলে ট্রলারযোগে কুড়িয়ানার পেয়ারা বাগান ও খালে ঘুরতে গিয়েছিল তারা। ট্রলারের সামনের দিকে থাকা মুহিন অসাবধানতাবশত পানিতে পড়ে নিখোঁজ হয়। বন্ধুরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন