× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৬ এএম

মাঠ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৩৬ এএম

মাঠ দিবস পালিত

কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় গাজীপুর সদর উপজেলার তরৎপাড়া গ্রামে পানিকচুর উন্নত জাতের বিস্তারবিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে জানানো হয়, বারি এ পর্যন্ত পানিকচুর ৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে, যা গলাধরামুক্ত, দ্রুত ও সহজে সিদ্ধ হয় এবং অধিক ফলনশীল। বিশেষ অতিথি ড. মো. শামসুল আলম জানান, দেশের মোট কচু ফসলের প্রায় এক-চতুর্থাংশই হলো কচুরলতি, যা সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। প্রকল্প পরিচালক ড. মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কচুর পুষ্টিগুণ ও রক্তশূন্যতা দূরীকরণে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. ফেরদৌসী বেগমসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!