ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জ্বালানি তেল জব্দ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে মজুত করা প্রায় এক হাজার ৮০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা ডোবার মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্সে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ইউএনও জাকির মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি ব্যারেলে এক হাজার ৭৬০ লিটার ডিজেল এবং দুটি জার্কিনে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বৈধ কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই এসব জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। জব্দকৃত তেল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বাজারে কৃত্রিম সংকট রোধ ও অসাধু ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।