ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাসিক সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০১ এএম

নওগাঁর বদলগাছীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইসরাত জাহান ছনি। প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নির্দিষ্ট সময়ে নিজ এলাকায় মাদক নির্মূলে দৃশ্যমান অগ্রগতি আনতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেন। পাশাপাশি তরুণদের রক্ষায় ক্রীড়াচর্চা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন জনসেবামূলক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা, বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।