ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক লোকমান হোসেন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:০৫ এএম

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন।

গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্তÑ যেটি আগে হবেÑ উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) শাহ আলম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।