টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি মৌলিক সেবায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক উদ্যোগ। বাস্তবায়নে সহযোগিতা করে আচিক মিচিক সোসাইটি এবং অর্থায়ন করে ফাউন্ডেশন ফর আ জাস্ট সোসাইটি (এফজেএস)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক ও নাগরিক উদ্যোগের মধুপুর প্রকল্প কার্যালয়ের সমন্বয়কারী সুলেখা ম্রং।

