ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সচেতনতামূলক ক্যাম্পেইন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:২২ এএম

দেশব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ও ‘বাংলা কিউআর’ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন পৌর শহরের সোনালী রোড চালপট্টি মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, ফিতা কেটে উদ্বোধন, ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন দুলারহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন এবং চরফ্যাশন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন।