ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গাঁজাসহ গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:২৩ এএম

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে। গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগান এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।